আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আকাশে গতিপথ পরিবর্তনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, নতুন এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আরও বাড়াবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ দাবির সত্যতা যাচাই করতে আরও তথ্য প্রয়োজন।
