রাড্ডা ক্লিনিকে হামলা: বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চান জামায়াত আমির
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। তবে শুধু সাংগঠনিক ব্যবস্থা নেওয়াকে যথেষ্ট…
