রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী
জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় রোনালদোকে ঘিরে যখন তুমুল আলোচনা, তখনই পর্তুগিজ অর্থমন্ত্রীর কণ্ঠে শোনা গেল তারকা ফুটবলারের প্রশংসা। কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে শুধু পর্তুগাল নয়, পুরো ফুটবল বিশ্বেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। পর্তুগাল…
