নগদে আঞ্চলিক বিক্রয় বিভাগে চাকরির সুযোগ, আবেদন ১১ অক্টোবরের মধ্যে

ব্যাংকিং ও ফিনটেক খাতের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’ তাদের আঞ্চলিক বিক্রয় বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার- রিজিওনাল সেলস’ পদে ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আগামী ১১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির তথ্য

বিষয়তথ্য
প্রতিষ্ঠানের নামনগদ লিমিটেড
পদের নামটেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার- রিজিওনাল সেলস
পদসংখ্যা১০ জন
চাকরির ধরনফুলটাইম (অফিস)
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে
শিক্ষাগত যোগ্যতাযেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতাসংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ২ বছর
বয়সসীমা২০ থেকে ৩৮ বছর
বেতনআলোচনা সাপেক্ষে
আবেদনের শেষ তারিখ১১ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা

  • ব্যাংক বা ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

  • প্রার্থীর বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • দুর্গম ও প্রান্তিক এলাকায় বসবাস ও কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • ভালো প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে।
  • ইনফ্লুয়েন্সিং ও নেগোসিয়েশন দক্ষতা থাকতে হবে।
  • দ্রুত পরিবর্তনশীল কর্মপরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
  • নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।

বেতন

  • বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সুযোগ-সুবিধা

  • মোবাইল বিল।
  • দুটি উৎসব বোনাস।
  • দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড।
  • কম্প্রিহেনসিভ স্বাস্থ্য/মেডিকেল বিমা।
  • সপ্তাহে দুই দিন ছুটি।

প্রধান দায়িত্বগুলো

  • নির্ধারিত টেরিটরিতে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • ডিস্ট্রিবিউশন কাভারেজ সম্প্রসারণ করা।
  • ট্রানজেকশন লক্ষ্য নিশ্চিত করা।
  • বাজার বিশ্লেষণ ও পারফরম্যান্স পর্যালোচনা করা।
  • এরিয়া ম্যানেজারকে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
  • স্টক ফ্লো ও বাজার পর্যবেক্ষণ করা।
  • সেলস প্রমোশন কার্যক্রম তদারকি করা।
  • চ্যানেল পার্টনার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।
  • ডিস্ট্রিবিউটর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া।
  • টিম গাইডেন্স ও ফিল্ড অপারেশন পরিচালনা করা।
  • সকালে ও সন্ধ্যায় টিম মিটিং পরিচালনা করা।

আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা

চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *